বিদ্যালয়ের সব কাজ এখন একটি অ্যাপে
হাজিরা, মূল্যায়ন ও ফলাফল, শিখন অগ্রগতি প্রতিবেদন, প্রবেশপত্র, পরিচয়পত্র, সনদ। সবকিছু ফোনেই, ইন্টারনেট ছাড়াই। একজন সহকর্মী শিক্ষকের তৈরি, আপনার বিদ্যালয়ের প্রয়োজন বুঝে।
একটি বিদ্যালয়ের প্রতিদিনের কাজ, এক জায়গায়
খাতায় লেখা, বারবার হিসাব করা আর হাতে ছক আঁকার সময় বাঁচান। তথ্য একবার দিলে সব ফরম ও প্রতিবেদন নিজেই তৈরি।
শিক্ষার্থী তথ্য
ছবিসহ প্রোফাইল, ভর্তি ফরম, জন্মনিবন্ধন ও এনআইডি যাচাই, যৌথ পরিবারের তালিকা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু।
দৈনিক হাজিরা
এক ট্যাপে হাজিরা। অনুপস্থিত শিশুর অভিভাবককে সরাসরি হোয়াটসঅ্যাপ বার্তা।
মূল্যায়ন ও ফলাফল
NCTB নির্দেশিকা অনুযায়ী ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন, গ্রেড, শ্রেণি উন্নীতকরণ ও ফল বিশ্লেষণ।
শিখন অগ্রগতি প্রতিবেদন
প্রতিটি শিশুর প্রতিবেদন কার্ড তৈরি হয়ে যায়, প্রিন্ট বা পিডিএফে নামিয়ে নিন।
প্রবেশপত্র ও সিট প্ল্যান
এক পাতায় একসঙ্গে অনেক প্রবেশপত্র, পরীক্ষার রুটিন (শ্রেণিভিত্তিক ও সম্মিলিত) ও আসন বিন্যাস।
পরিচয়পত্র
শিক্ষার্থী ও শিক্ষকের নিজস্ব নকশার কার্ড, কিউআর কোডসহ, একসঙ্গে অনেকগুলো প্রিন্ট।
সনদ ও প্রত্যয়নপত্র
প্রত্যয়ন, ছাড়পত্র ও মেধা সনদ। প্রয়োজনে ইংরেজি সনদও, বাবা-মায়ের নাম ও ঠিকানাসহ।
মনিটরিং বোর্ড
দেয়ালের মনিটরিং বোর্ডের সব তথ্য একবার ভরে রাখুন, হালনাগাদ ও প্রিন্ট করুন সহজে।
নোটিশ, ছুটি ও রুটিন
নোটিশ বোর্ড, সরকারি ছুটির তালিকা, সাপ্তাহিক রুটিন ও শিক্ষক পরিচিতি বোর্ড।
ফোনে খুললেই বুঝে যাবেন, কোথায় কী আছে
চারটি বড় ঘরে সব কাজ সাজানো। প্রতিটি শিক্ষক শুধু নিজের শ্রেণির কাজ দেখেন ও করেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বানানো
ইন্টারনেট লাগে না
একবার ইনস্টল করলে নেটওয়ার্ক না থাকা গ্রামের বিদ্যালয়েও পুরো অ্যাপ চলে।
একটি লাইসেন্স, সব শিক্ষক
বিদ্যালয়ের ইএমআইএস কোডে একটি লাইসেন্স। প্রতি শিক্ষকের জন্য আলাদা টাকা নেই।
নতুন মূল্যায়ন পদ্ধতিতে
তিন প্রান্তিক, ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন, এ–ডি গ্রেড। পুরোনো জিপিএ নয়।
তিন ধাপে শুরু
যোগাযোগ করুন
নিচের নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন। বিদ্যালয়ের নাম ও ইএমআইএস কোড জানান।
লাইসেন্স কী পান
বিকাশে ১,০০০ টাকা পাঠালে আপনার বিদ্যালয়ের জন্য তৈরি লাইসেন্স কী পাবেন।
ইনস্টল করে চালু করুন
ফোনে অ্যাপ বসিয়ে কী বসান। সহজ ভাষার নির্দেশিকা অ্যাপের ভেতরেই আছে।
একটাই দাম, কোনো লুকানো খরচ নেই
একটি বিদ্যালয়, এক বছর, সব সুবিধা। নতুন সংস্করণ ও আপডেট এই দামের মধ্যেই।
- সব মডিউল, কোনো সীমা নেই
- বিদ্যালয়ের সব শিক্ষকের ফোনে ব্যবহার
- নিয়মিত আপডেট ও সংশোধন
- ইনস্টল ও ব্যবহারে সহায়তা
যা সবাই জানতে চান
ইন্টারনেট না থাকলে কি চলবে?
হ্যাঁ। প্রথমবার ইনস্টলের সময় ইন্টারনেট লাগে। এর পর পুরো অ্যাপ ইন্টারনেট ছাড়াই চলে। নতুন সংস্করণ নেওয়ার সময় আবার কিছুক্ষণ নেট দরকার হয়।
আমাদের বিদ্যালয়ের সব শিক্ষক কি ব্যবহার করতে পারবেন?
পারবেন। লাইসেন্স বিদ্যালয়ের নামে, তাই সব শিক্ষকের ফোনে আলাদা টাকা ছাড়াই চলে। প্রত্যেকে নিজের আলাদা লগইনে শুধু নিজের শ্রেণির কাজ করবেন।
আমাদের তথ্য কোথায় থাকে? হারিয়ে গেলে?
তথ্য আপনার ফোনেই থাকে, কোথাও আপলোড হয় না। নিয়মিত ব্যাকআপ ফাইল নিয়ে রাখলে ফোন বদলালেও সব ফিরিয়ে আনা যায়।
একবার টাকা দিলে কত দিন চলবে?
এক বছর। মেয়াদ শেষের এক মাস আগে অ্যাপই জানিয়ে দেবে। নবায়ন করলে আবার এক বছর।
নতুন মূল্যায়ন পদ্ধতির প্রতিবেদন কি পাওয়া যায়?
যায়। NCTB-র প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী তিন প্রান্তিকের ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন এবং শিখন অগ্রগতি প্রতিবেদন তৈরি হয়।
কম্পিউটারেও কি চলে?
চলে। ফোন ও কম্পিউটার, দুটোতেই একই অ্যাপ ব্রাউজারের মাধ্যমে ইনস্টল করা যায়।
আপনার বিদ্যালয়েও শুরু করুন
প্রশ্ন থাকলে বা লাইসেন্স নিতে চাইলে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপ করুন।